1. baiozidkhan@gmail.com : admin_bizp :
কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে হলেও বিমা দাবি পরিশোধে বাধ্য করা হবে: অর্থমন্ত্রী - Business Protidin
শিরোনাম :
কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে হলেও বিমা দাবি পরিশোধে বাধ্য করা হবে: অর্থমন্ত্রী শেয়ারবাজারে টানা দরপতনে শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠকে বসবে ডিএসই ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া, পরিশোধের লক্ষ্য ৭৫ শতাংশ তরুণ উদ্যোক্তারা জামানত ছাড়া পাবে ২০ লাখ টাকা ঋণ চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত বড় পতন শেয়ারবাজারে, ৩৩ দিনে ডিএসইর সূচক কমল ৪৮৫ পয়েন্ট খেলাপি ঋণ কমাতে ব্যাংকের এমডিদের ১০০ নম্বরের মূল্যায়ন জীবন বীমা: “অনিশ্চিত জীবনের জন্য নিশ্চিত আর্থিক সুরক্ষার প্রতিশ্রুতি” ফারইস্ট লাইফের নজরুলের পরিবারের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ লভ্যাংশ দিতে দেরি: আফতাব অটোকে ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা

কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে হলেও বিমা দাবি পরিশোধে বাধ্য করা হবে: অর্থমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে বিমা কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকদের বিমা দাবি পরিশোধে বাধ্য করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে আইডিআরএ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় তিনি আইডিআরএর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে দেশের বীমা খাতের বর্তমান পরিস্থিতি, চলমান সংস্কার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় আইডিআরএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাহকদের আস্থা ফেরাতে কর্তৃপক্ষ দৃশ্যমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

দীর্ঘদিন ধরে পরিশোধ না হওয়া বৈধ বীমা দাবি নিষ্পত্তির উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, বীমা দাবির অর্থ পরিশোধ শুরু হওয়ায় পলিসিধারীরা তাঁদের ন্যায্য পাওনা পাচ্ছেন। এর ফলে বীমা খাতের প্রতি মানুষের আস্থা পুনর্গঠনে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

বীমা কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারের ওপরও গুরুত্ব দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, কোম্পানিগুলোকে আরও কার্যকর, দক্ষ ও গতিশীল করতে ঝুঁকিভিত্তিক তদারকি (রিস্ক-বেইজড সুপারভিশন) ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কোম্পানিগুলোর সুশাসন, আর্থিক সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করার কাজ চলছে।

পলিসিধারীদের অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি এবং বীমা সেবার মান পর্যবেক্ষণের ব্যবস্থাও আরও শক্তিশালী করার ওপর জোর দেন মন্ত্রী।

বীমার প্রয়োজনীয়তা ও আর্থিক নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। সাধারণ মানুষের কাছে বীমাকে সহজবোধ্য, গ্রহণযোগ্য ও আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠায় আইডিআরএর উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বীমা খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও গ্রাহকদের আস্থা পুনর্গঠনে নেওয়া উদ্যোগের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান সংস্কারের ফলে দেশের বীমা খাত আরও শক্তিশালী, স্বচ্ছ ও জনমুখী হবে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে বীমা খাতের অবদান আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com