1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
বীমা দাবি পরিশোধে আইডিআরএ’র চেয়ারম্যানের পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়: কাজিম উদ্দিন চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের ব্যাংকের প্রতিনিধি পরিচালক হতে মালিকানা থাকতে হবে ২–২০ শতাংশ ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা জনতা ব্যাংকের আর্থিক পুনরুদ্ধার আমাদের লক্ষ্য: মজিবর রহমান প্রাইজবন্ডে কমছে আগ্রহ, সঞ্চয়কারীদের ঝোঁক অন্য খাতে যুক্তরাষ্ট্র নির্ভরতা কমাতে ডলার ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব বেতপণ্যের শতবর্ষী ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা জ্বালানি সংকটে বন্ধ হয়নি কোন পোশাক কারখানা, প্রভাব বোঝা যাবে কয়েক মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা

ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসে ব্যাংক ব্যবস্থা থেকে ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এতে ব্যাংক থেকে সরকারের ঋণ স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৮ হাজার কোটি টাকায়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে পুরো ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। এরই অংশ হিসেবে এই ঋণ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সরকারের বর্তমান ঋণের স্থিতি ৯ লাখ ৪০ হাজার কোটি টাকা। এটি কোনো নির্দিষ্ট দিন, মাস বা ছয় মাসে তৈরি হওয়া ঋণ নয়; বরং এ যাবৎকালের সামগ্রিক বা কিউমুলেটিভ ঋণের পরিমাণ।

আরিফ হোসেন খান বলেন, উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে সরকারকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এ কারণে বাজেট ঘাটতি পূরণে ব্যাংকিং খাত কিংবা সাধারণ মানুষের কাছ থেকে ঋণ নেওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com