নিজস্ব প্রতিবেদক: বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে একুয়্যারিং প্রতিষ্ঠান ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে।
নতুন নির্দেশনায় ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতাদের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টদেরও এ সুবিধার আওতায় আনা হয়েছে। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে সম্পন্ন হওয়া বাংলা কিউআর লেনদেনে মাসিক ভিত্তিতে এ প্রণোদনা দেওয়া হবে।
এর আগে গত ১০ আগস্ট এ প্রণোদনা চালু করা হলেও সুবিধা নির্দিষ্ট কিছু ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতার মধ্যে সীমাবদ্ধ ছিল।
Leave a Reply