1. baiozidkhan@gmail.com : admin_bizp :
এসবিএসি ব্যাংকের প্লেসমেন্টের সাড়ে ৩ কোটি শেয়ার বিক্রি করবে থার্মেক্স টেক্সটাইল - Business Protidin
শিরোনাম :
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন

এসবিএসি ব্যাংকের প্লেসমেন্টের সাড়ে ৩ কোটি শেয়ার বিক্রি করবে থার্মেক্স টেক্সটাইল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) পিএলসির  সাবেক করপোরেট পরিচালক ও প্লেসমেন্টধারী থার্মেক্স টেক্সটাইল মিলস প্রায় সাড়ে তিন কোটি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

রোববার (১৮ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার থারমেক্স টেক্সটাইল মিলস লিমিটেডের হাতে থাকা এসবিএসি ব্যাংকের ৩ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৭৭৮ শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে কোম্পানিটি ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩ শেয়ার বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছে।

ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করবে থারমেক্স টেক্সটাইল।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com