1. baiozidkhan@gmail.com : admin_bizp :
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে ৫০ মিলিয়ন ডলার দেবে এডিবি - Business Protidin
শিরোনাম :
৫ ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকার বন্ড অনুমোদন টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে ৫০ মিলিয়ন ডলার দেবে এডিবি বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি আমানত প্রবৃদ্ধিতে শীর্ষে পঞ্চম প্রজন্মের ব্যাংক ন্যাশনাল লাইফের ম্যানেজার কনফারেন্সে ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ অর্থ আত্মসাৎ ঠেকাতে শক্তিশালী ব্যাক অফিস সফটওয়্যার প্রয়োজন: বিএসইসির চেয়ারম্যান লাইসেন্স নেই ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের, লেনদেন না করার পরামর্শ বাংলা কিউআরে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে মিলবে প্রণোদনা পদত্যাগ করলেন আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিক জেনিথ লাইফের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে ৫০ মিলিয়ন ডলার দেবে এডিবি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের কাঁচামাল আমদানিনির্ভরতা কমাতে টি. কে. গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স লিমিটেডকে ৫০ মিলিয়ন ডলার (৫ কোটি ডলার) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এডিবি জানায়, চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটির পলিয়েস্টার চিপস উৎপাদনক্ষমতা দৈনিক ১০৭ টন থেকে বাড়িয়ে ৪০৭ টনে উন্নীত করতে এ অর্থ ব্যয় করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয়ভাবে কাঁচামাল সরবরাহ বাড়বে, আমদানিনির্ভরতা কমবে এবং প্রায় ১০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কারখানাটির উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com