1. baiozidkhan@gmail.com : admin_bizp :
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের - Business Protidin
শিরোনাম :
দুইটি ভুয়া সার্কুলারের বিষয়ে সতর্ক করল আইডিআরএ খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের আইডিআরএ’র কার্যালয় স্থানান্তর: বছরে ব্যয় বাড়বে ১ কোটি ৭৬ লাখ টাকা বাংলা কিউআর লেনদেন বেড়েছে ৫ গুণ, কমছে মার্চেন্ট চার্জ ৫ ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকার বন্ড অনুমোদন টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে ৫০ মিলিয়ন ডলার দেবে এডিবি বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি আমানত প্রবৃদ্ধিতে শীর্ষে পঞ্চম প্রজন্মের ব্যাংক ন্যাশনাল লাইফের ম্যানেজার কনফারেন্সে ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ অর্থ আত্মসাৎ ঠেকাতে শক্তিশালী ব্যাক অফিস সফটওয়্যার প্রয়োজন: বিএসইসির চেয়ারম্যান

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ১৮ মাসের একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার আওতায় খেলাপি ঋণ আদায় জোরদার, ঋণ পরিশোধে নতুন ব্যবস্থা কার্যকর এবং ব্যাংক খাতের সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিগগির এ পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এসব কথা বলেন।

তিনি জানান, খেলাপি ঋণ আদায়ে ‘বুলেট পেমেন্ট’ ও ‘ওয়ান-টাইম এক্সিট’ ব্যবস্থার মতো নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে কিছুটা ধীরগতি থাকলেও আগামী ১৮ মাসের মধ্যে ব্যাংক খাতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির উৎপাদনশীল খাত সচল রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানান ডেপুটি গভর্নর।

তিনি বলেন, অন্য অনেক দেশে নীতিগত সুদহার কমানোর প্রবণতা থাকলেও বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বর্তমান ৮ দশমিক ৫ শতাংশ পলিসি রেট এখনো কঠোর অবস্থানে রয়েছে।

‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু ঋণ ও তারল্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনলেই হবে না, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং বাজারে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাও জরুরি।’ উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতির মধ্যে ভারসাম্য আনতে এসব বিষয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন ডেপুটি গভর্নর।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com