1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সাড়ে ৫৭ কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক স্পেস কিনছে ইবনে সিনা ফার্মা - Business Protidin
শিরোনাম :
ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হলেন আহসানুর রহমান আইসিবিকে পুরোপুরি ডিজিটাল করার ওপর গুরুত্ব দিতে হবে: অর্থমন্ত্রী সাড়ে ৫৭ কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক স্পেস কিনছে ইবনে সিনা ফার্মা তৃতীয় দফায় ৭,৬৪১ পলিসিধারী পাবে বীমা দাবির ২৬ কোটি টাকা: আইডিআরএ দুইটি ভুয়া সার্কুলারের বিষয়ে সতর্ক করল আইডিআরএ খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের আইডিআরএ’র কার্যালয় স্থানান্তর: বছরে ব্যয় বাড়বে ১ কোটি ৭৬ লাখ টাকা বাংলা কিউআর লেনদেন বেড়েছে ৫ গুণ, কমছে মার্চেন্ট চার্জ ৫ ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকার বন্ড অনুমোদন টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে ৫০ মিলিয়ন ডলার দেবে এডিবি

সাড়ে ৫৭ কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক স্পেস কিনছে ইবনে সিনা ফার্মা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির কার্যক্রম প্রসারের অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডিতে ৫৭ কোটি ৪৩ লাখ ১ হাজার ১৫৮ টাকা ব্যয়ে ২৪ হাজার ৩২১ বর্গফুটের একটি বাণিজ্যিক স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের ৩৪২তম সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানাগেছে।

কোম্পানিটি জানিয়েছে, ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার ১৬ নম্বর সড়কের (পুরাতন ২৭) ৮ নম্বর প্লটে অবস্থিত কনকর্ড লিলি হাইটসের ২৪ হাজার ৩২১ বর্গফুট আয়তনের বাণিজ্যিক স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। নিবন্ধন ফি ও অন্যান্য সংশ্লিষ্ট চার্জ বাদে এই স্পেসের মূল্য ধরা হয়েছে ৫৭ কোটি ৪৩ লাখ ১ হাজার ১৫৮ টাকা (সাতান্ন কোটি তেতাল্লিশ লাখ এক হাজার একশত আটান্ন টাকা মাত্র)।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩৪২তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com