1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী - Business Protidin
শিরোনাম :
ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি

দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি, ব্যাংক (থাইল্যান্ড) থেকে: বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম ও সংস্কার কর্মসূচি সঠিক পথে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর দাবি, দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংক খাতের সংস্কার, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আইএমএফের সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশ অর্থনৈতিক কার্যক্রম এগিয়ে নিতে পারছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও দেশের অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্টি প্রকাশ করেছে বলে তিনি উল্লেখ করেন।

ব্যাংক খাতের সংস্কারে গুরুত্ব

ব্যাংক খাতের সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী জানান, ব্যাংকের পুনর্মূলধনীকরণ, ব্যাংক খাতের বিভিন্ন সমস্যা এবং অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মতবিনিময় হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর কিছু পর্যবেক্ষণ থাকতে পারে। সরকার সেগুলোকে আলোচনার স্বাভাবিক অংশ হিসেবে দেখছে। পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে এসব বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত

বাংলাদেশের জন্য আইএমএফের নতুন ঋণ কর্মসূচি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক নীতি নিয়ে আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আগামী কয়েক মাস ধরে আলোচনা চলার পর কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। আইএমএফ, বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীর সঙ্গে বাংলাদেশের কার্যক্রম সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের সংস্কার কর্মসূচির বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো কোনো প্রশ্ন তুলেছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তারা এ ধরনের কোনো প্রশ্ন তোলেনি। সরকারের নেওয়া সংস্কার কর্মসূচি বাস্তবায়নে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করা হবে।

অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচক হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও সময় প্রয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com