1. baiozidkhan@gmail.com : admin_bizp :
এস আলমের শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা - Business Protidin
শিরোনাম :
যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা মেঘনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রোটেক্টিভ ইসলামী লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠীত ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা নতুন সরকারের অগ্রগতি-অবনতির ৩১ সূচক অস্বাভাবিক বাড়ছে তুং হাই নিটিংয়ের শেয়ার দর, ব্যাখ্যা দেয়নি ডিএসইকে ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ জনপ্রিয় হচ্ছে বাংলা কিউআর, লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা গ্রাহক কেন দীর্ঘমেয়াদে জীবন বীমা পলিসি সচল রাখতে পারছেন না?

এস আলমের শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে আলোচিত এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের ঋণ বিতরণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

ইতোমধ্যে ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ছয়টি ব্যাংক নতুন কোনো ঋণ বিতরণ করতে পারবে না এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের কোনো ঋণ পুনঃতফসিল করতে পারবে না।

তবে ব্যাংকগুলো কৃষি ঋণ, আমানতের বিপরীতে এসএমই ঋণ ও পাঁচ কোটি টাকা পর্যন্ত প্রণোদনা প্যাকেজ বিতরণ করতে পারবে বলে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com