1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিএসইসি’র নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে ডিবিএর অভিনন্দন - Business Protidin
শিরোনাম :
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন

বিএসইসি’র নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে ডিবিএর অভিনন্দন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বিজনেস প্রতিদিন ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নব নিযুক্ত চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

মংগলবার (২০ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম তাকে এই অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় ডিবিএ প্রেসিডেন্ট বলেন, খন্দকার রাশেদ মাকসুদ একজন বরেণ্য অভিজ্ঞ পেশাদার ব্যাংকার। স্টান্ডার্ড ব্যাংক, সিটি ব্যাংক এনএ সহ দেশী বিদেশি একাধিক বেসরকারি ব্যংকের শীর্ষ নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া তিনি বিশ্ব ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) পরামর্শক ছিলেন।

আমরা বিশ্বাস করি, তাঁর যোগ্য নেতৃত্বে পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহীতা ও সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং বাজারে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হবে।

পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে বিএসইসি চেয়ারম্যানকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com