1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম খতিয়ে দেখতে বিএসইসির কমিটি - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম খতিয়ে দেখতে বিএসইসির কমিটি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কার্যক্রম খতিয়ে দেখতে পৃথক দুইটি কমিটি গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২১ আগস্ট) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চার সদস্যের কমিটিতে বিএসইসির পরিচালক মো.আবুল কালাম-কে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত পরিচালক মোল্লা মো.মিরাজ উস সুন্নাহ, উপ-পরিচালক মো.বনি ইয়ামিন খান এবং সহকারী পরিচালক মুহাম্মদ সাদেকুর রহমান ভূইয়ান।

এছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শনে বিএসইসির পরিচালক ফখরুল ইসলাম মজুমদারকে প্রধান করে কমিটি করা হয়েছে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন ১৯৯৩ এর ধারা ৮২(২) (ঝ) এর সাথে বিধিমালা ২০২০ এর বিধি ১৭ অনুযায়ী একটি ‘পরিদর্শন কমিটি’ গঠন করা হয়েছে। স্টক এক্সচেঞ্জগুলি কমিটির নিরীক্ষা কার্যক্রমকে সহায়তা করবে এবং সহজতর করবে যাতে কমিটির চাওয়া সব তথ্য এবং কার্যক্রমের অনুমতি নিরাপত্তা প্রোটোকলসহ বিলম্ব ছাড়াই মঞ্জুর করা হয়।

এই কমিটি আদেশ জারির পরবর্তী ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করবে।

এ সংক্রান্ত চিঠি কমিটির সদস্যরা ছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com