1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আর্থিক খাত সংস্কারে যুক্তরাজ্য সহযোগিতা করবে: অর্থ উপদেষ্টা - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

আর্থিক খাত সংস্কারে যুক্তরাজ্য সহযোগিতা করবে: অর্থ উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের আর্থিক খাতের সংস্কার করা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার। এ সংস্কারকাজে বাংলাদেশের অন্যতম বিনিয়োগ অংশীদার যুক্তরাজ্য প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহী।

মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ব্যবসার পরিবেশ উন্নতি করতে যে ধরনের সংস্কার বাংলাদেশ করবে, তার পাশে থাকবে যুক্তরাজ্য সরকার।

এরপর সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ব্যবসার পরিবেশ সহজ করা সরকারের লক্ষ্য। ইতিমধ্যে ব্যবসার পরিবেশ সংস্কারে সরকার কাজ করছে। এ জন্য আগে পুঁজিবাজার, ব্যাংকিং খাতসহ আর্থিক খাতের সংস্কার করা হবে। এগুলো আমাদের অগ্রাধিকার। যুক্তরাজ্যও এসব সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।’

এ সময় দেশ থেকে যুক্তরাজ্য পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকেরা। জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আজকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়নি। এগুলো টেকনিক্যাল বিষয়। পাচার করা অর্থ বিদেশ থেকে ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কাজ করছে। আর শুধু তো যুক্তরাজ্যে যায়নি; অন্য দেশেও গেছে। এ নিয়ে প্রয়োজন হলে যেকোনো দেশের সঙ্গে আমরা আলাপ করব।’

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com