1. baiozidkhan@gmail.com : admin_bizp :
এজেন্ট ব্যাংকিংয়ে দিনে লেনদেন হচ্ছে ২ হাজার ১৫৮ কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

এজেন্ট ব্যাংকিংয়ে দিনে লেনদেন হচ্ছে ২ হাজার ১৫৮ কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশে জনপ্রিয়তা বাড়ছে এজেন্ট ব্যাংকিংয়ে। এজেন্ট ব্যাংকিংয়ে দিনে ২ হাজার ১৫৯ কোটি ১৭ লাখ টাকা লেনদেন হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন বলছে, চলতি বছরের জুলাই মাসে এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ৬৪ হাজার ৭৭৫ কোটি টাকা। এর আগের মাসে লেনদেন হয়েছিলো ৭৩ হাজার ১২৮ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন কমেছে ৮ হাজার ৩৫৩ কোটি টাকা বা ১১ দশমিক ৪২ শতাংশ।

দেশের ব্যাংক খাতে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় ২০১৪ সালে। যাত্রা শুরুর মাত্র ১১ বছরে এই সেবার একাউন্ট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৩১ লাখ ৯১ হাজার ৫০৩টি। গত জুলাই মাস শেষে দেশব্যাপী পাড়া-মহল্লা ও হাটবাজারে এ রকম এজেন্টের সংখ্যা দাঁড়ায় ১৬ হাজারের বেশি। আর এজেন্ট ব্যাংকিং আউটলেট বেড়ে হয় ২১ হাজার ৩৬৬টি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একই সময় এজেন্ট ব্যাংকিং হিসাবে রাখা আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫৪৩ কোটি টাকা। এর আগের মাসের চেয়ে যার পরিমাণ ১ হাজার ২৩৮ কোটি টাকা বা ৩ দশমিক ২০ শতাংশ কম।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com