1. baiozidkhan@gmail.com : admin_bizp :
১ বছরে রেকর্ড ৫০১ কোটি টাকা 'লাইফ ফান্ড' বৃদ্ধি ন্যাশনাল লাইফের - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

১ বছরে রেকর্ড ৫০১ কোটি টাকা ‘লাইফ ফান্ড’ বৃদ্ধি ন্যাশনাল লাইফের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

বিশেষ প্রতিনিধি

দেশের প্রথম বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল লাইফ ‘লাইফ ফান্ডে’ চমক দেখিয়েছে। ৪০ বছরে কোম্পানিটির ৫ হাজার ৩০১ কোটি টাকার লাইফ ফান্ড হয়েছে। এর মধ্যে গত ১ বছর অর্থাৎ ২০২৩ সালে লাইফ ফান্ডে জমা হয়েছে ৫০১ কোটি টাকা। মাত্র এক বছরে এমন সাফল্য বীমা খাতের জন্য দারুণ চমক। সফল নেতৃত্বে ব্যবসা সফলতায় দুরন্ত এগিয়ে যাচ্ছে কোম্পানিটি।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন বলেন, এই ফান্ডে কখনো আমাদের এক টাকার জন্যও হাত দিতে হয় নাই। এর আগে ২০২২ সালে আমাদের লাইফ ফান্ড ছিল ৪ হাজার ৮০০ কোটি টাকা। ২০২৩ সালে এসে তা ৫ হাজার ৩০১ কোটি টাকায় উন্নিত করেছি। যা বাংলাদেশের বীমা খাতের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।

ন্যাশনাল লাইফের সিইও বলেন, ন্যাশনাল লাইফ শুধু ২০২৩ সালেই ১১০০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। আমাদের ভিত্তি অত্যন্ত মজবুত। ২০২৩ সালে প্রিমিয়াম আয় হয়েছে ১৮৬৮ কোটি টাকা। এর থেকে ৫০০ কোটি টাকা লাইফ ফান্ডে যোগ করা হয়েছে।

মো. কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ এদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কারণ আমরা যথাসময়ে গ্রাহকের বাড়ি গিয়ে বীমার টাকা পৌঁছে দেই। বীমা খাতে যে অনাস্থা রয়েছে তার বড় অংশই দাবি পরিশোধ না করায়। তবে আমরা সেই জায়গায় নেই। দাবি পরিশোধে আমরা খুবই আন্তরিক।

উল্লেখ, সর্বোচ্চ বীমা দাবি পরিশোধের জন্য ন্যাশনাল লাইফ রাষ্ট্রীয় স্বীকৃতি তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০২৩ ও ২০২৪ সালে পর পর দু’বার জাতীয় সম্মাননা, শীর্ষ করদাতার সম্মাননা ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসহ দেশ ও বিদেশের অসংখ্য অ্যাওয়ার্ড লাভ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com