1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বেক্সিমকো গ্রুপের সম্পত্তি দেখভালে ‘রিসিভার’ নিয়োগের আদেশ প্রকাশ - Business Protidin
শিরোনাম :
একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন অবৈধ কমিশনের সন্ধানে ৯ বিমা প্রতিষ্ঠান পরিদর্শনে আইডিআরএ  ইসলামী ব্যাংক রক্ষায় সাত দফা দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি ৫২৫ শতাংশ লভ্যাংশ দিবে বার্জার পেইন্টস বন্দুক ঠেকিয়ে যাদের শেয়ার কেড়ে নিয়েছে তাদের মালিকানা ফেরত দিতে হবে ইসলামী ব্যাংকে পাঁচ সদস্যের নিরপেক্ষ বোর্ড গঠনে যাচাই চলছে রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিদিন ১২০০ কোটি টাকার নেট তারল্য ঘাটতি হচ্ছে ইসলামী ব্যাংকে প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন উদযাপন

বেক্সিমকো গ্রুপের সম্পত্তি দেখভালে ‘রিসিভার’ নিয়োগের আদেশ প্রকাশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার (তত্ত্বাবধায়ক) নিয়োগ দিতে বলা আদেশের লিখিত অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের সাক্ষরের পর এ আদেশ প্রকাশিত হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকাধীন বেক্সিমকোর গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে বেক্সিমকোর গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ রয়েছে, তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

এর আগে আইনজীবী মাসুদ আর সোবহান রিটটি দায়ের করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com