1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সাবেক পাট মন্ত্রীসহ ৯ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ - Business Protidin
শিরোনাম :
যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা মেঘনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রোটেক্টিভ ইসলামী লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠীত ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা নতুন সরকারের অগ্রগতি-অবনতির ৩১ সূচক অস্বাভাবিক বাড়ছে তুং হাই নিটিংয়ের শেয়ার দর, ব্যাখ্যা দেয়নি ডিএসইকে ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ জনপ্রিয় হচ্ছে বাংলা কিউআর, লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা গ্রাহক কেন দীর্ঘমেয়াদে জীবন বীমা পলিসি সচল রাখতে পারছেন না?

সাবেক পাট মন্ত্রীসহ ৯ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:শেখ হাসিনা সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানসহ নয়জন সংসদ সদস্য (এমপি) এবং মন্ত্রী-প্রতিমন্ত্রী ঋণ ও আমানতের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গতকাল বৃহস্পতিবার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে বিএফআইইউ।

তথ্য চাওয়া ব্যক্তিরা হলেন, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

জানা যায়, সাবেক এই মন্ত্রী-এমপিদের নিজ ও যৌথ প্রতিষ্ঠানের নামে সব ধরনের আমানত ও ঋণের হিসাবের বিস্তারিত তথ্যের পাশাপাশি হিসাব খোলার পর থেকে এখন পর্যন্ত সব লেনদেনের হিসাব চেয়েছে বিএফআইই। এ ছাড়া সঞ্চয়পত্র ও ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক সরকারের কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অনেকের ব্যাংক হিসাব জব্দ ও তথ্য তলব করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার একসঙ্গে নয়জন এমপি-মন্ত্রী ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com