1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিএসইসির তালিকাভুক্ত থেকে বাদ পড়লো ৩ অডিট প্রতিষ্ঠান - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

বিএসইসির তালিকাভুক্ত থেকে বাদ পড়লো ৩ অডিট প্রতিষ্ঠান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) তালিকাভুক্ত হতে না পারায় তিনটি অডিট প্রতিষ্ঠানকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।

বাদ পড়া তিনটি অডিট প্রতিষ্ঠান হলো: এ হক অ্যান্ড কোম্পানি, ফেমস অ্যান্ড আর এবং এসকে বরুয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড একাউন্ট্যান্টস। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং পলিসি ডিপার্টমেন্টের বিভাগের এক অভ্যন্তরীণ চিঠিতে জানানো হয়েছে, গত বছরের ডিসেম্বরে এফআরসি তাদের তালিকাভুক্ত অডিট প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করে। পরে ফেব্রুয়ারিতে কমিশনকে চিঠি লিখে জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান এফআরসির তালিকাভুক্ত নয়, সেগুলোকে যেন প্যানেল থেকে বাদ দেওয়া হয়।

বিএসইসি তাদের প্যানেলে না থাকা কোনো অডিটরের সই করা আর্থিক বিবরণী গ্রহণ করে না।তিনটি অডিট প্রতিষ্ঠানকে বাদ দেওয়ার ফলে বিএসইসির প্যানেলের সদস্য সংখ্যা ৪৮ থেকে ৪৫-এ নেমে এসেছে।

এফআরসি সূত্রে জানা গেছে, গত বছর ১৫-২০টি অডিট প্রতিষ্ঠান এফআরসি তালিকাভুক্ত হতে ব্যর্থ হয়েছে।  অন্যদিকে প্রায় ৪৫ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ইনস্টিটিউট অভ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

বিএসইসি আরও জানিয়েছে, প্যানেল থেকে বাদ পড়া তিন অডিট প্রতিষ্ঠান কোনো ইস্যুয়ার কোম্পানি বা তালিকাভুক্ত সিকিউরিটিজের অডিট করতে পারবে না। তবে তারা বাদ পড়ার আগে যেসব অডিট ও অ্যাশিউরেন্স কার্যক্রম চালাচ্ছিল ছিল, সেগুলো সম্পন্ন করতে পারবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com