1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পুঁজিবাজারে সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের প্রতিনিধির সঙ্গে বিএসইসির বৈঠক - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজারে সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের প্রতিনিধির সঙ্গে বিএসইসির বৈঠক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। বৈঠকে দেশের পুঁজিবাজার সংস্কার ও সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বৈঠক করেন।

বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে বাংলাদেশের জন্য নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেকের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসি ভবনে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ বিএসইসির পক্ষ থেকে অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশ ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এবং বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট তোশিয়াকি ওনো উপস্থিত ছিলেন।

সভায় দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। দেশের পুঁজিবাজারের সংস্কারের বিভিন্ন বিষয়, পুঁজিবাজারের সম্পূর্ণ পরিকাঠামোতে সুশাসন বৃদ্ধি, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিতকরণ এবং পুঁজিবাজারের অংশীজন প্রতিষ্ঠানগুলোসহ বাজারের সম্পূর্ণ পরিকাঠামোতে আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। এছাড়া, পুঁজিবাজারের সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্স বিষয়েও বৈঠকে আলোচনা হয়। আলোচিত বিষয়সমূহে বিশ্বব্যাংকের কারিগরি ও অংশীদারিত্বমূলক সমর্থন ও সহযোগিতার বিষয়টি বৈঠকের আলোচনায় গুরুত্ব পেয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com