1. baiozidkhan@gmail.com : admin_bizp :
উৎপাদনে ফিরেছে গ্লোবাল হেভি কেমিক্যালসের বন্ধ কারখানা - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

উৎপাদনে ফিরেছে গ্লোবাল হেভি কেমিক্যালসের বন্ধ কারখানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানা সাময়িক বন্ধ থাকার পর উৎপাদন শুরু করেছে। রাজধানীর কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত এ কারখানাটিতে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৫ অক্টোবর গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানাটি সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটি জানায়, আজ ৩১ অক্টোবর থেকে কিছু ইউনিটে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এ কার্যক্রমের সঙ্গে গ্যাস সরবরাহের সংযুক্তি নেই।

কোম্পানিটি আরও জানায়, কারখানা সাময়িক বন্ধ রাখার ঘোষণায় যেসব শ্রমিক, স্টাফ চাকরি ছেড়েছে; তাদের শ্রম আইন অনুযায়ী সকল বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com