1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৬৭৯ কোটি টাকা লোকসানে ফনিক্স ফাইন্যান্স - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

৬৭৯ কোটি টাকা লোকসানে ফনিক্স ফাইন্যান্স

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ২০২৪ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যবসায় বড় লোকসানে। লোকসানের পরিমাণ কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকে কয়েকগুণ বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির ২০২৪ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪০.৯৬) টাকা। এ হিসাবে ১৬৫ কোটি ৮৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৬৭৯ কোটি ৪২ লাখ টাকা।

এর আগে ২০২৩ সালের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি ২৩.০৭ টাকা করে মোট ৩৮২ কোটি ৬৭ লাখ টাকার লোকসান হয়েছিল।

২০২১ সাল থেকে লোকসানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স। যে লোকসানে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ঋণাত্মক হয়ে গেছে (৭৪.২৫) টাকা। অর্থাৎ কোম্পানিটি অবসায়নে শেয়ারহোল্ডাররা কোন কিছুই পাবেন না।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com