1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পদত্যাগ করবেন আইডিআরএ’র ৪ সদস্য - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

পদত্যাগ করবেন আইডিআরএ’র ৪ সদস্য

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ৪ সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাদের পদত্যাগ পত্র দাখিল করার কথা রয়েছে। সংস্কারের অংশ হিসেবে সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলে সরকারের নির্দেশনা অনুসারে তারা পদত্যাগ করতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পদত্যাগ করতে যাওয়া কর্তৃপক্ষের ৪ সদস্য হলেন- বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন (প্রশাসন), মো. দলিল উদ্দিন (আইন), মো. নজরুল ইসলাম (নন-লাইফ) এবং কামরুল হাসান (লাইফ)।

তথ্য অনুসারে, অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান ২০২৪ সালের ৩১ জানুয়ারি। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাকে এই নিয়োগ দেওয়া হয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে প্রথমবারের মতো আইডিআরএ’র সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় ২০২০ সালের ১০ জুন। পরবর্তীতে ২০২৩ সালের ৩০ মে দ্বিতীয় দফায় তাকে আরও ৩ বছরের জন্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অপরদিকে আইডিআরএ’র সদস্য (লাইফ) পদে কামরুল হাসান এবং সদস্য (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলামকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ২০২২ সালের ২৩ জুন। এদিন পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগের কথা জানায় অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তবে কামরুল হাসান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৭ জুন এবং মো. নজরুল ইসলাম কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৯ জুন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com