1. baiozidkhan@gmail.com : admin_bizp :
স্টাইলক্রাফটের রপ্তানি বিল হিসাবে গরমিল: নিরীক্ষক - Business Protidin
শিরোনাম :
তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ

স্টাইলক্রাফটের রপ্তানি বিল হিসাবে গরমিল: নিরীক্ষক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: আয়-ব্যয়ের হিসাবে মিথ্যা তথ্য দিয়ে আর্থিক প্রতিবেদন তৈরি করেছে বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড। সাধারণত শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার কারসাজির জন্য আয়-ব্যয়ের হিসাবে এমন মিথ্যা তথ্য দেওয়া হয়ে থাকে। যাতে বিনিয়োগকারীরা ওই কোম্পানির শেয়ারে আগ্রহী হয়।সেই পথেই হেটেছে এই কোম্পানিটি।কোম্পানিটির রপ্তানি বিল হিসাবে গরমিল তথ্য পেয়েছে নিরীক্ষক। যে কোম্পানিটির নিয়মিত লোকসানে ভবিষ্যতে ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে ঝুঁকি তৈরী হয়েছে।

কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছে, কোম্পানিটির ২০২৪ সালের ৩০ জুন রপ্তানি বিলবাবদ পাওনা দেখানো হয়েছে ৪৭ কোটি ৯৫ লাখ টাকা। কিন্তু এ সংশ্লিষ্ট প্রমাণাদি যাচাইয়ে রপ্তানিবাবদ ৪৭ কোটি ৯৫ লাখ টাকা পাওয়া যাবে, এমন তথ্য পায়নি নিরীক্ষক।

এদিকে স্টাইলক্রাফটের নিয়মিত লোকসানের কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখা ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে নিরীক্ষক।

উল্লেখ্য, ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ১৩ কোটি ৮৯ লাখ টাকা পরিশোধিত মূলধনের স্টাইলক্রাফটের শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) মালিকানা ৬৭.৯৭ শতাংশ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com