1. baiozidkhan@gmail.com : admin_bizp :
‘বেক্সিমকো'র কোন কারখানা বন্ধ হয়নি' - Business Protidin
শিরোনাম :
আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী

‘বেক্সিমকো’র কোন কারখানা বন্ধ হয়নি’

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের কোনো কারখানা লে-অফ (বন্ধ) ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন গ্রুপ কতৃপক্ষ।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি চিঠির জবাবে বেক্সিমকো লিমিটেড এই তথ্য জানিয়েছে।

বেক্সিমকো গ্রুপের এ ১৬টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে, সেগুলোর সঙ্গে বেক্সিমকো লিমিটেডের কোনো সম্পর্ক নেই।

গত ১৭ ডিসেম্বর গাজীপুরের সারাব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধ (লে-অফ) ঘোষণা করা হয়। এদিন  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বন্ধের কারণ হিসেবে বলা হয়, কারখানাগুলোতে অর্ডার না থাকা ও কারখানার নামে ব্যাংকে পর্যাপ্ত ঋণখেলাপি থাকায় আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ জন্য বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড ও গার্মেন্টসের ১৬টি প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর থেকে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক বন্ধ থাকবে।

এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হলে ডিএসইর পক্ষ থেকে বেক্সিমকো লিমিটেডের কাছে বিস্তটি সম্পর্কে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। জবাবে বেক্সিমকো লিমিটেড জানায়, আলোচিত কারখানাগুলো তাদের সঙ্গে সম্পর্কিত নয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com