1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাধ্যতামূলক ছুটিতে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডি - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল লাইফের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় একটি চক্র ৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

বাধ্যতামূলক ছুটিতে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব অবহেলার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। মূলত চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণ ছাড়ে তার দায়িত্বে অবহেলা পায় কর্তৃপক্ষ। রোববার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত ব্যাংকটির ২৮৩তম পর্ষদ সভায় তার ছুটি অনুমোদন করে বর্তমান পরিচালনা পর্ষদ। আর পরবর্তী এমডি না আসা পর্যন্ত নতুন করে এমডির চলতি দায়িত্ব (সিসি) পালন করবেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং মানবসম্পদ বিভাগের প্রধান মো. কাওসার উল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামভিত্তিক আলোচিত এস আলমের গ্রুপকে অর্থ লোপাটে সহায়তা করার অভিযোগে বিশেষ নিরীক্ষা কমিটি গঠন করে ব্যাংক। সেখানে এমডিসহ আরও কয়েক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের স্বার্থে এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে তিন মাসে জন্য বাধ্যতামমূলক ছুটি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com