1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডায়নামিক সানের ১১ শতাংশ শেয়ার কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

ডায়নামিক সানের ১১ শতাংশ শেয়ার কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের আরও ১১ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে শিগগিরই চুক্তি করবে তারা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পাবনায় ডায়নামিক সানের ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট বা সৌরবিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি শেয়ার ৮ টাকা ৭০ পয়সা দরে মোট ১৩ লাখ ৯১ হাজার ৮০৭টি শেয়ার কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল। এই শেয়ারের মোট মূল্য ১ কোটি ২১ লাখ ৮ হাজার ৭২১ টাকা।বর্তমানে ডায়নামিক সানের ৪৯ শতাংশ মালিকানা প্যারামাউন্ট টেক্সটাইলের; আরও ১১ শতাংশ শেয়ার কেনার মধ্য দিয়ে তা ৬০ শতাংশে উন্নীত হবে।

ডিসেম্বরে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্যারামাউন্ট টেক্সটাইল। এই সময় মুনাফা কমেছে তাদের। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ৭ পয়সা আয় হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ারপ্রতি ১ টাকা ৩৪ পয়সা আয় করেছিল কোম্পানিটি।

জানা যায়, আলোচ্য সময়ে প্যারামাউন্টের এক সহযোগী কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। এ ছাড়া ব্যাংক ঋণের সুদহার বেড়ে যাওয়ায় অর্থায়নের ব্যয় বেড়ে গেছে, ইপিএস কমে যাওয়ার এটাও আরেকটি কারণ।

গত এক বছরে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৮৪ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৪১ টাকা। প্যারামাউন্ট গত কয়েক বছরে তেমন একটা বোনাস দেয়নি। ২০২৩ ও ২০২২ সালে ১০ শতাংশ, ২০২১ সালে ২০ ও ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।এ ছাড়া ২০২১ ও ২০২০ সালে ৫ শতাংশ, ২০১৯ সালে ৯ শতাংশ ও ২০১৮ সালে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com