1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মহাসমাবেশের ডাক শেয়ারবাজারে বিনিয়োগকারীদের - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

মহাসমাবেশের ডাক শেয়ারবাজারে বিনিয়োগকারীদের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এ্যাসোসিয়েশন (বিসিএমআইএ) প্রতিবাদ মহাসমাবেশ আয়োজন করেছেন। আগামী ৩ ফেব্রুয়ারি (সোমবার) এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সারাদেশের সকল বিনিয়োকারীদের সমাবেশে অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।

সমাবেশে অংশগ্রহণ করবেন ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ ( সাধারণ সম্পাদক এবি পার্টি), মোঃ নুরুল হক নুর ( সভাপতি গনঅধিকার পরিশোধ ও সাবেক ভিপি ডাকসু), আবু নাসের মোহাম্মদ রহমতুল্লা (বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য), ডঃ সফিকুল ইসলাম মাসুদ (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সেক্রেটারী মহা নগর দক্ষিন জামায়তে ইসলামী), মোঃ ফজলুল বারী ( অর্থ ও পুঁজি বাজার বিশ্লেষক) ও মোঃ দিদারুল আলম ভূঁইয়া (অর্থ সম্পাক, রাষ্ট্র সংস্কার আন্দোলন)।

পুঁজি রক্ষার্থে এবং আগামীর বাংলাদেশে স্বচ্ছ ও একটি সুন্দর পুঁজিবাজার ওইদিন দুপুর ২টায় ঢাকার মতিঝিলে ডিএসই ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে সবাইকে যোগদান করে আওয়াজ তুলে সমাবেশকে সফল করার দাবি জানানো হয়েছে।

পাশাপাশি যে সব মার্চেন্ট ব‍্যাংক ও বড় ব্রোকার হাউজ গুলোকে কমিশন কর্তৃক মেইল বা চিঠির মাধ্যমে তাদের কর্মকর্তারা যেন সমাবেশে না যায় এমন হুমকি দিয়েছে, এর জন্য সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

পুঁজিবাজারে সকল অংশীজন ও সব ধারার মিডিয়ার প্রতিও পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের বাঁচাতে যে যার অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com