1. baiozidkhan@gmail.com : admin_bizp :
খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর বৃদ্ধি তদন্তের নির্দেশ - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর বৃদ্ধি তদন্তের নির্দেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং (কেপিপিএল) লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক ওঠানামার করছে। এর কারণ খুঁজতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি বিএসইসির উপ-পরিচালক মুহাম্মদ নানু ভুঁইয়া স্বাক্ষরিত একটি চিঠি ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের কারখানা ও উৎপাদন বন্ধ রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও গত এক মাসে শেয়ার দর বেড়েছে ২৬ টাকা বা ৭৮ দশমিক ৭৮ শতাংশ।

চিঠিতে বলা হয়েছে, অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর ও লেনদেন বেড়েছে। এ পরিস্থিতিতে ডিএসইকে কোম্পানিটির লেনদেন সম্পর্কে তদন্ত করার নির্দেশ দেওয়া হলো।

সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারদর ও লেনদেনের অস্বাভাবিক বৃদ্ধির কারণগুলো (বাজারের কারসাজি, ইনসাইডার ট্রেডিং ও অন্যান্য বাজারের অপব্যবহারসহ) চিহ্নিত করে ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসি’র সার্ভিলেন্স বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এই চিঠিতে।

ডিএসইর তথ্যে দেখা যায়, গত ২৩ ডিসেম্বর খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর ছিল ৭ টাকা ২০ পয়সা। যা আজ ৪ ফেব্রুয়ারি লেনদেন হয়েছে ৩৩ টাকা ২০ পয়সায়। অর্থাৎ মাত্র ৩০ কার্যদিবসে শেয়ারটির দর ২৬ টাকা বা ৭৮ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com