1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মুনাফার চেয়ে ৮২৫ কোটি টাকার বেশি লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

মুনাফার চেয়ে ৮২৫ কোটি টাকার বেশি লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় অর্জিত মুনাফার থেকে বেশি লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গ্রামীণফোনের শেয়ারপ্রতি ২৬.৮৯ টাকা মুনাফা হলেও লভ্যাংশ ঘোষণা করেছে ৩৩ টাকা। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ৬.১১ টাকা কোম্পানির সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হবে।

কোম্পানিটির ২০২৪ সালে শেয়ারপ্রতি ২৬.৮৯ টাকা হিসাবে ৩ হাজার ৬৩০ কোটি ৯৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৩৩০ শতাংশ বা শেয়ারপ্রতি ৩৩ টাকা হিসেবে মোট ৪ হাজার ৪৫৫ কোটি ৯৯ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ মুনাফার থেকে ৮২৫ কোটি ৩ লাখ টাকার বেশি লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হবে।

কোম্পানিটির পর্ষদ এরইমধ্যে ওই বছরের ৩৩০ শতাংশের মধ্যে অন্তর্বর্তীকালীন হিসেবে ১৬০ শতাংশ বা শেয়ারপ্রতি ১৬ টাকা করে মোট ২ হাজার ১৬০ কোটি ৪৮ লাখ টাকার নগদ লভ্যাংশ প্রদান করে দিয়েছে।

গ্রামীণফোনের আগের বছরের তুলনায় ২০২৪ সালে ১০ শতাংশ ব্যবসায় পতন হয়েছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের ২৪.৪৯ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪ সালে হয়েছে ২৬.৮৯ টাকা।

এর আগে ২০২৩ সালে গ্রামীণফোনের শেয়ারপ্রতি ২৪.৪৯ টাকা করে নিট ৩ হাজার ৩০৭ কোটি ৪৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। ওই অর্থবছরের জন্য ১২৫ শতাংশ হারে ১ হাজার ৬৮৭ কোটি ৮৮ লাখ টাকার লভ্যাংশ দেওয়া হয়েছিল। যা ছিল মুনাফার ৫১.০৩ শতাংশ। বাকি ১ হাজার ৬১৯ কোটি ৬১ লাখ টাকা বা ৪৮.৯৭ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হয়েছিল।

উল্লেখ্য গ্রামীণফোনের বর্তমানে ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ১০ শতাংশ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com