1. baiozidkhan@gmail.com : admin_bizp :
১ হাজার ৬২০ কোটি টাকার নগদ লভ্যাংশ দিবে বিএটিবিসি - Business Protidin
শিরোনাম :
৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ

১ হাজার ৬২০ কোটি টাকার নগদ লভ্যাংশ দিবে বিএটিবিসি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় অর্জিত মুনাফার থেকে প্রায় ৯৩ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুনাফার বাকি ৭ শতাংশ কোম্পানির সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) হিসাবে রেখে দেওয়া হবে।

বৃটিশ আমেরিকান টোব্যাকোর ২০২৪ সালে শেয়ারপ্রতি ৩২.৪২ টাকা হিসাবে ১ হাজার ৭৫০ কোটি ৬৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৩০০ শতাংশ বা শেয়ারপ্রতি ৩০ টাকা হিসেবে মোট ১ হাজার ৬২০ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৯২.৫৪ শতাংশ। অর্থাৎ মুনাফার থেকে ১৩০ কোটি ৬৮ লাখ টাকার কম লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) হিসাবে রেখে দেওয়া হবে।

কোম্পানিটির পর্ষদ ওই বছরের ৩০০ শতাংশের মধ্যে অন্তর্বর্তীকালীন হিসেবে ১৫০ শতাংশ বা শেয়ার প্রতি ১৫ টাকা করে ৮১০ কোটি টাকার নগদ লভ্যাংশ প্রদান করে দিয়েছে।

বিএটিবিসির আগের বছরের তুলনায় ২০২৪ সালে ২ শতাংশ ব্যবসায় পতন হয়েছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের ৩৩.১১ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪ সালে হয়েছে ৩২.৪২ টাকা।

এর আগে ২০২৩ সালে বিএটিবিসির শেয়ারপ্রতি ৩৩.১১ টাকা করে নিট ১ হাজার ৭৮৭ কোটি ৮৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। ওই অর্থবছরের জন্য ১০০ শতাংশ হারে ৫৪০ কোটি টাকার লভ্যাংশ দেওয়া হয়েছিল। যা ছিল মুনাফার ৩০.২০ শতাংশ। বাকি ১ হাজার ২৪৭ কোটি ৮৭ লাখ টাকা বা ৬৯.৮০ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হয়েছিল।

উল্লেখ্য বিএটিবিসির বর্তমানে ৫৪০ কোটি টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২৭.০৯ শতাংশ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com