1. baiozidkhan@gmail.com : admin_bizp :
১৩ নন-লাইফ বীমা কোম্পানিকে ৫৫ লাখ টাকা জরিমানা - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

১৩ নন-লাইফ বীমা কোম্পানিকে ৫৫ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত ব্যয় করায় নন-লাইফ বীমা খাতের ১৩টি কোম্পানিকে মোট ৫৫ লাখ টাকা জরিমানা এবং ৬টি কোম্পানিকে সতর্ক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

২০২৩ সালের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের জন্য চলতি বছরের ২৭ জানুয়ারি এই জরিমানা আরোপ ও সতর্ক করার সিদ্ধান্ত নেয় আইডিআরএ। জরিমানার আরোপের এই তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষের কর্মকর্তা কাজী সাদিয়া আরবী স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে। আইডিআরএ’র ওয়েবসাইটে গত ৩০ জানুয়ারি এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে আইডিআরএ’র এক কর্মকর্তা জানান, ২০২৩ সালে ১৯টি বীমা কোম্পানি ‘নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা, ২০১৮’ এর বিধান লঙ্ঘন করে ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত ব্যয় করেছে।

এর মধ্যে ৮টি কোম্পানির অতিরিক্ত ব্যয়ের পরিমাণ ছিল ২০ শতাংশের বেশি, যাদেরকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর ৪টি কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের পরিমাণ ছিল ২০ শতাংশের কম, তবে ৫ শতাংশের বেশি; এগুলোকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও ৬টি নন-লাইফ বীমা কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের পরিমাণ ছিল ৫ শতাংশের কম। এই কোম্পানিগুলোকে সতর্ক করা হয়েছে, যাতে আর কোন অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় না করে। সতর্ক করা কোম্পানিগুলোর নাম কর্তৃপক্ষের ওয়েবসাইটে এখনো প্রকাশ করা হয়নি বলে জানান মুখপাত্র।

জরিমানা আরোপিত কোম্পানিগুলো হলো- মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, দেশ জেনারেল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা; পিপলস ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, গ্লোবাল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশকে ৫ লাখ টাকা এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও সতর্ক করা ৬ নন-লাইফ বীমা কোম্পানি হলো- নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com