1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইসলামী বীমা: সরকারি সিকিউরিটিজে লাইফে ৩০, নন-লাইফে ৭.৫ শতাংশ বিনিয়োগ বাধ্যতামূলক - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

ইসলামী বীমা: সরকারি সিকিউরিটিজে লাইফে ৩০, নন-লাইফে ৭.৫ শতাংশ বিনিয়োগ বাধ্যতামূলক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ইসলামী লাইফ বীমা কোম্পানিগুলোকে সরকারি সিকিউরিটিজ ইসলামী বন্ড বা সুকুক-এ কমপক্ষে ৩০% বিনিয়োগ করতে হবে। অপরদিকে নন-লাইফ ইসলামী বীমা কোম্পানিটির ক্ষেত্রে এই বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৭.৫%।

বিনিয়োগের ক্ষেত্রে এমন বাধ্যবাধকতা আরোপ করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কর্তৃপক্ষের পরিচালক মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইসলামী বীমা কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে।

আইডিআরএ’র তথ্য অনুাসরে, বর্তমানে দেশের বেসরকারি খাতে ১৬টি ইসলামী বীমা কোম্পানি ব্যবসা করছে। এর মধ্যে ইসলামী লাইফ বীমা কোম্পানির সংখ্যা ১২টি এবং ইসামী নন-লাইফ বীমা কোম্পানির সংখ্যা ৪টি।

বিনিয়োগ সংক্রান্ত এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য লাইফ ও নন-লাইফ ইসলামী বীমা কোম্পানিগুলোকে বলা হয়েছে চিঠিতে।

ইসলামী লাইফ বীমা কোম্পানির তালিকায় রয়েছে-

আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স।

নন-লাইফ বীমা খাতের ইসলামী কোম্পানিগুলো হলো- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com