1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সেন্ট্রাল ফার্মার পূঞ্জীভুত লোকসান বেড়ে ১০৮ কোটি ৫৪ লাখ টাকা - Business Protidin
শিরোনাম :
ইতিহাসে সর্বনিম্ন লভ্যাংশ ঘোষণা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয়

সেন্ট্রাল ফার্মার পূঞ্জীভুত লোকসান বেড়ে ১০৮ কোটি ৫৪ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। তারপরেও লোকসানি এ কোম্পানিটির শেয়ার দর গত কিছুদিন বেড়েছে। কোম্পানিটির রিটেইন আর্নিংস ঋণাত্মক ১০৯ কোটি টাকা।

কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কার কথা জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরে শেষে বা গত ৩০ জুন পূঞ্জীভুত লোকসান বেড়ে দাঁড়িয়েছে ১০৮ কোটি ৫৪ লাখ টাকায়। যে কোম্পানি কর্তৃপক্ষ নতুন অর্থের সংস্থানে ব্যর্থ ও তারা ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না। এছাড়া এনবিআর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাওনা দাবি করেছে, কোম্পানির বিক্রি বাড়ছে না, বিক্রি মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হয়, উৎপাদন লাইনে সীমাবদ্ধতা রয়েছে ও ড্রাগ সনদের নবায়ন হয়নি।

সেন্ট্রাল ফার্মার এ সমস্যার কারনে কোম্পানিটির ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সেন্ট্রাল ফার্মার পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৯ কোটি ৮০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৯২.৩৩ শতাংশ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com