1. baiozidkhan@gmail.com : admin_bizp :
স্কয়ার ফার্মার ১৫ লাখ শেয়ার কিনবে ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী - Business Protidin
শিরোনাম :
৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ

স্কয়ার ফার্মার ১৫ লাখ শেয়ার কিনবে ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রায় সাড়ে ৩২ কোটি টাকা মূল্যের শেয়ার কিনবেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।

মঙ্গলবার (০৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২১৭ টাকা ১০ পয়সা সমমূল্যের কোম্পানিটির ১৫ লাখ শেয়ার কিনবেন তপন চৌধুরী। গত কার্যদিবসে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ২১৭ টাকা ১০ পয়সা। সেই হিসাবে ১৫ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। তবে শেয়ারের দাম কমলে বা বাড়লে এই দামও কমবে বা বাড়বে।

কোম্পানিটির ঘোষণায় বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার কেনা সম্পন্ন করবেন তপন চৌধুরী।

সর্বশেষে গত (অক্টোবর–ডিসেম্বর) তিন মাসে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৬৬০ কোটি টাকা মুনাফা করেছে। তার আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৩৫ কোটি টাকা বা ২৬ শতাংশ। গত (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির আয় বা ব্যবসায় প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময় কোম্পানিটি ১ হাজার ৯৯৭ কোটি টাকার ব্যবসা করেছে। ২০২৩ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৭৭৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ২২৩ কোটি টাকার।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আয় বৃদ্ধির ফলে কোম্পানিটির মুনাফায়ও উল্লেখযোগ্য পরিমাণে প্রবৃদ্ধি হয়েছে। এ ছাড়া কোম্পানির মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে বিভিন্ন খাতে বিনিয়োগের বিপরীতে প্রাপ্ত সুদ বা মুনাফা। গত বছরের শেষ ৩ মাসে এ খাত থেকে কোম্পানিটির আয় হয়েছে ১৫৯ কোটি টাকা। ২০২৩ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ১০৫ কোটি টাকা।

ভালো মুনাফা করলেও সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দামে তার বড় ধরনের কোনো প্রভাব দেখা যায়নি। বরং এটির শেয়ারের দাম কয়েক মাস ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ২২১ টাকা। গতকাল লেনদেন শেষে এই দাম ছিল ২১৭ টাকা ১০ পয়সা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com