1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিএসইসির সার্ভেইল‍্যান্সে অনিয়মের শঙ্কা: দুদক - Business Protidin
শিরোনাম :
৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ

বিএসইসির সার্ভেইল‍্যান্সে অনিয়মের শঙ্কা: দুদক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সার্ভেইল‍্যান্স সিস্টেমের ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম হয়ে থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

সোমবার (১০ মার্চ) বিএসইসির সার্ভেইল‍্যান্স সিস্টেম তদন্তে এসে এমন শঙ্কার কথা জানিয়েছেন।

দুদক টিম বিএসইসি কার্যালয়ে সকাল সাড়ে ১১টা থেকে এই অভিযান শুরু করে। এতে দুদকের দুইজন সহকারী পরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করছেন।

অভিযান শেষে দুদকের সহকারি পরিচালক রাজু আহমেদ সাংবাদিকদের বলেন, বিএসইসির সার্ভেল‍্যান্স সিস্টেমটি নির্ধারিত রুমের বাহিরে আলাদা আরেক রুমে সংযোগ ছিল। অথচ সার্ভেল‍্যান্স শেয়ারবাজারের সংবেদনশীল অংশ। এখান থেকে তথ‍্য পাচারের মাধ‍্যমে বাজারে ম‍্যানুপুলেশন হতে পারে।

তিনি বলেন, ক‍্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রমের আওতায় রেগুলেটরি ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার , যেটা ইনস্টল করার কথা ছিল, কিন্তু করা হয়নি। যে প্রকল্পটি ২০১৮ সালে শুরু হয়ে ২০২২ সালে শেষ হয়ে গেছে। কিন্তু ইনস্টল হয়নি, ব‍্যবহার হয়নি, পিসিআর হয়নি এবং হস্তান্তর হয়নি।

তিনি আরও বলেন, এই প্রকল্পটির বাজেট ছিল ২৮ কোটা টাকা। প্রাথমিকভাবে এখানে অনিয়ম হতে পারে বলে মনে হয়েছে। এ সংক্রান্ত রেকর্ডপত্র আরও যাচাই করতে হবে। এ নিয়ে প্রকল্প পরিচালকের সাইফুর রহমানের সঙ্গে কথা বলব।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com