1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জামিন পেয়েছেন বিএসইসির ১৩ কর্মকর্তা - Business Protidin
শিরোনাম :
ইসলামী ব্যাংকসহ চাকরিচ্যুতদের মানববন্ধনে এস আলমের মালিকানা ফেরতের দাবি বেড়েছে জ্বালানি তেলের দাম, কার্যকর রোববার ডিজেল নিয়ে দেশে আসছে চার ট্যাংকার, সক্ষমতা ১ লাখ ৪১ হাজার টন চলমান সংকটে যুক্তরাষ্ট্র যত তেল আমদানি করছে, রপ্তানিও কাছাকাছি বাণিজ্যিক ব্যাংক থেকে ফের ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক আমানতে বড় প্রবৃদ্ধি, আস্থা বাড়ছে ব্যাংক খাতে ইপিজেডের প্রতি একর জমি থেকে অর্থনীতিতে যোগ হচ্ছে ১৩.৮২ কোটি টাকা দেশে মজুত জ্বালানি তেলে কতদিন চলবে, জানালেন জ্বালানি বিভাগ খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে: ডিসিসিআই সভাপতি ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর

জামিন পেয়েছেন বিএসইসির ১৩ কর্মকর্তা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নাশকতার মামলায় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৩ কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ছয় জনের এবং গতকাল রবিবার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সাত জনের জামিনের আদেশ দেন।

রাজধানীর শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জামিনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সাত জন এবং আজ ছয় জন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করেছেন।

জামিন পাওয়া আসামিরা হলেন, বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) ও রেজাউল করিম (৫৪), যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপ-পরিচালক বনী ইয়ামিন (৪৫) ও শহিদুল ইসলাম (৪২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), রায়হান কবীর (৩০), আব্দুল বাতেন (৩২), সাজ্জাদ হোসেন (৩০), ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯) এবং উপ-পরিচালক আল ইসলাম (৩৮)। তাদের মধ্যে প্রথম সাত জন রবিবার এবং পরের ৬ জন আজ সোমবার জামিন পান।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com