1. baiozidkhan@gmail.com : admin_bizp :
২৫০ কোটি টাকার শেয়ার ক্রয় করেছেন স্কয়ার ফার্মার পরিচালক - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

২৫০ কোটি টাকার শেয়ার ক্রয় করেছেন স্কয়ার ফার্মার পরিচালক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে দেশীয় কোম্পানিগুলোর উদ্যোক্তা/পরিচালকদের মধ্যে নিজেদের শেয়ার যত কম ধারন করার প্রবণতা লক্ষ্য করা যায়। তবে এরমধ্যে কিছু ব্যতিক্রম কোম্পানির পরিচালকও আছেন। যার মধ্যে একটি স্কয়ার ফার্মার পরিচালকেরা।

এ কোম্পানিটির শেয়ার দর যখনই কমে, তখনই তারা শেয়ার কিনে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। যারা গত দেড় বছরের কম সময়ে ১ কোটি ১৫ লাখ শেয়ার কিনেছেন। যার বর্তমান বাজার মূল্য আছে ২৫০ কোটি ৩৬ লাখ টাকা।

বাজার সংশ্লিষ্টদের মতে, ২০০৯-১০ সালে শেয়ারবাজারে ধসের পেছনে যতগুলো কারন আছে, তারমধ্যে একটি উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার বিক্রি করে দেওয়া। তারা ওইসময় কোম্পানিতে মালিকানা ধরে রাখার চেয়ে শেয়ার বেচে অনেক টাকা কামানোকে প্রাধান্য দিয়েছিল। যাতে করে শেয়ারবাজারে ধস ত্বরান্বিত হয়।

এর ফলে নিয়ন্ত্রক সংস্থা ২০১১ সালে প্রতিটি তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের ২ শতাংশ ও উদ্যোক্তা/পরিচালকদেরকে সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারনের বাধ্যবাধকতা বেধে দেয়।

দেখা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর থেকে স্কয়ার ফার্মার ২ পরিচালক কয়েক ধাপে শেয়ার কেনার ঘোষনা দেন। আর ২ জন একবার করে কেনার ঘোষনা দেন।

এরমধ্যে ২০২৩ সালের ৩ ডিসেম্বর স্কয়ার ফার্মার তপন চৌধুরী ১০ লাখ ও রত্না পাত্র ১০ লাখ শেয়ার এবং ৫ ডিসেম্বর স্যামুয়েল এস চৌধুরী ১০ লাখ শেয়ার কেনার ঘোষনা দেন। এরপর ২০২৪ সালের ১১ মার্চ তপন চৌধুরী ২০ লাখ ও ২১ মার্চ স্যামুয়েল চৌধুরী ২০ লাখ কেনার ঘোষনা দেন।

এরপরে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি অঞ্জন চৌধুরী ১৫ লাখ, ৪ মার্চ তপন চৌধুরী ১৫ লাখ ও ১০ মার্চ স্যামুয়েল এস চৌধুরী ১৫ লাখ শেয়ার কেনার ঘোষনা দেন।

এসব ঘোষনার মধ্যে শুধুমাত্র গত ৪ মার্চ তপন চৌধুরীর ও ১০ মার্চ স্যামুয়েল এস চৌধুরীর ঘোষনা দেওয়া ৩০ লাখ শেয়ার কেনার প্রক্রিয়ায় রয়েছে। বাকি সব কেনা হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com