1. baiozidkhan@gmail.com : admin_bizp :
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে শেয়ারবাজার - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে শেয়ারবাজার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শেয়ারবাজার টানা ৯ দিন বন্ধ থাকবে। এর মধ্যে ঈদের ছুটি ৫ দিন এবং ৪ দিন থাকবে সাপ্তাহিক ছুটি।

সোমবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী (৩০ মার্চ) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। যা শেষ হবে আগামী ০৩ এপ্রিল বৃহস্পতবার। তবে টানা পাঁচ দিন বন্ধের পূর্বে এবং পরে দুদিন করে মোট চার দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হবার ফলে টানা ৯ দিনের বিরাট ছুটির ফাঁদে পরেছে পুঁজিবাজার।

টানা এ ছুটি শেষে আগামী ০৬ এপ্রিল রোববার থেকে পুনরায় পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

এদিকে রমজানে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টা ৪০ মিনিট পর্যন্ত চলছিল। পোস্ট ক্লোজিং সেশন ছিলো ১ টা ৪০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত। তবে ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরবে পুঁজিবাজার।

সেই হিসেবে ঈদের ছুটির পর আগামী ০৬ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০ টায় শুরু হবে এবং দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে। ওইদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। এছাড়াও অফিস সময় হবে সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com