1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইপিও সংক্রান্ত খসড়া সুপারিশ জমা দিলো টাস্কফোর্স - Business Protidin
শিরোনাম :
ইসলামী ব্যাংকসহ চাকরিচ্যুতদের মানববন্ধনে এস আলমের মালিকানা ফেরতের দাবি বেড়েছে জ্বালানি তেলের দাম, কার্যকর রোববার ডিজেল নিয়ে দেশে আসছে চার ট্যাংকার, সক্ষমতা ১ লাখ ৪১ হাজার টন চলমান সংকটে যুক্তরাষ্ট্র যত তেল আমদানি করছে, রপ্তানিও কাছাকাছি বাণিজ্যিক ব্যাংক থেকে ফের ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক আমানতে বড় প্রবৃদ্ধি, আস্থা বাড়ছে ব্যাংক খাতে ইপিজেডের প্রতি একর জমি থেকে অর্থনীতিতে যোগ হচ্ছে ১৩.৮২ কোটি টাকা দেশে মজুত জ্বালানি তেলে কতদিন চলবে, জানালেন জ্বালানি বিভাগ খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে: ডিসিসিআই সভাপতি ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর

আইপিও সংক্রান্ত খসড়া সুপারিশ জমা দিলো টাস্কফোর্স

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের উন্নয়ন ও বাজারের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে গঠন করা পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স কমিশনের কাছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত বিষয়ে খসড়া সুপারিশমালা জমা দিয়েছে।

সোমবার (২৪ মার্চ) এই খসড়া সুপারিশ বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে সংস্কার টাস্কফোর্সের পক্ষ থেকে জমা দেওয়া হয়। এসময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর ও ফারজানা লালারুখ উপস্থিতি ছিলেন।

আগামী ২৭ মার্চ সংবাদ সম্মেলন করে এই খসড়া সুপারিশের বিষয়ে বিস্তারিত জানাবে বিএসইসি।

সুপারিশ হস্তান্তরের সময় টাস্কফোর্সের সদস্য- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এ এম মাজেদুর রহমান, হদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসার উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন।

এছাড়াও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স এর ফোকাস গ্রুপের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com