1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নারায়ণগঞ্জে ইকোনমিক জোন ঘুরে দেখলেন বিদেশি বিনিয়োগকারীরা - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

নারায়ণগঞ্জে ইকোনমিক জোন ঘুরে দেখলেন বিদেশি বিনিয়োগকারীরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড) পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তারা সেখানে পরিদর্শনে যান। এ সফরে অংশ নিয়ে তারা জাপানের সহায়তায় গড়ে ওঠা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো, সম্ভাবনা ও চলমান প্রকল্প সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে প্রতিনিধিরা সরকারের বিনিয়োগবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

বিএসইজেড জাপান ইকোনমিক জোন নামেও পরিচিত। যা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই সফরের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের সরাসরি মাঠ পর্যায়ে সম্ভাবনা পরখ করার সুযোগ তৈরি হয়েছে।

এর আগে সোমবার (৭ এপ্রিল) সম্মেলনের প্রথম দিনে ৭০ জন বিনিয়োগকারীর একটি দল চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com