1. baiozidkhan@gmail.com : admin_bizp :
চার মাসে হিমাদ্রির শেয়ার দর অস্বাভাবিক ৭০৯১% বৃদ্ধি - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

চার মাসে হিমাদ্রির শেয়ার দর অস্বাভাবিক ৭০৯১% বৃদ্ধি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

গত বছরের অগস্টের শেষে সপ্তাহে পুঁজিবাজারে ব্যাপক আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে এসএমই প্ল্যাটফর্মের একটি কোম্পানি হিমাদ্রি লিমিটেড। স্বল্প মূলধনী এ কোম্পানিটির শেয়ারদর মাত্র ৪ মাসের ব্যবধানে ৭ হাজার ৯১ শতাংশ বৃদ্ধি পায়, যা পুঁজিবাজারের ইতিহাসে বিরল ঘটনা।

এমন অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ তদন্তে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ওই বছরের ৩১ আগস্ট নির্দেশনা প্রদান করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি ডিএসই এ তদন্ত প্রতিবেদন জমা দেয়ায় তার ভিত্তিতে এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১ কোটি ৭০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর পক্ষে হিমাদ্রি লিমিটেডের শেয়ারসংক্রান্ত তদন্ত কার্যক্রম গত বছরের ২৭ এপ্রিল থেকে ২৮ আগস্ট আগস্ট পর্যন্ত পরিচালনা করা হয়। এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়, মো. রফিকুল বারি, মেসার্স এআর ট্রেডার্স, মেসার্স অভি ব্রিকস ও মুনির ট্রেডার্সের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে শেয়ারদর প্রভাবিত করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এ পরিপ্রেক্ষিতে বিএসইসি তাদের বিরুদ্ধে মোট ১ কোটি ৭০ লাখ টাকা জরিমানা করেছে। এর মধ্যে মেসার্স এআর ট্রেডার্স ও এর মালিক মো. রফিকুল বারিকে ১ কোটি, অভি ব্রিকসকে ৬০ লাখ ও মুনির ট্রেডার্সকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ দিনের মধ্যে এ অর্থ জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com