1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিদেশি শিক্ষায় বিভিন্ন পরীক্ষার ফি পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক - Business Protidin
শিরোনাম :
দেশের প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা আইন মানছে না রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান-কমিশনার নিয়োগ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের স্ত্রী ঋণখেলাপি: বাংলাদেশ ব্যাংক আজও আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী ৮৫ হাজার কোটি টাকা প্রভিশন ঘাটতি ইসলামী ব্যাংকের ভঙ্গুর অর্থনীতিতে জনজীবনে সাময়িক স্বস্তি আমানতকারীদের আন্দোলন: নির্ধারিত পর্ষদ সভা করতে পারেনি ইসলামী ব্যাংক ড্যাফোডিল কম্পিউটার্সের ঋণের বিপরীতে শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল

বিদেশি শিক্ষায় বিভিন্ন পরীক্ষার ফি পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিদেশি শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত বিভিন্ন পরীক্ষার ফি এখন থেকে সহজেই ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠানো যাবে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ২১ এপ্রিলের নির্দেশনা অনুযায়ী, ও লেভেল বা এ লেভেল, টোফেল, এসএটিসহ স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষার ফি দেশের অনুমোদিত পরীক্ষা কেন্দ্রগুলো টাকায় সংগ্রহ করতে পারবে। একই সঙ্গে সংগ্রহ করা অর্থ বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠাতে পারবে। এর জন্য আর বাংলাদেশ ব্যাংকের আলাদা কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না।

তবে শর্ত হিসেবে বলা হয়েছে, এসব পরীক্ষা কেন্দ্রকে অবশ্যই সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে। একইসঙ্গে ব্যাংকগুলোকে রেমিটেন্স পাঠানোর আগে পরীক্ষা কেন্দ্র থেকে প্রয়োজনীয় ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এ ধরনের সংস্কারের মাধ্যমে বিদেশে শিক্ষাবিষয়ক লেনদেন আরও সহজ ও স্বচ্ছ হবে। ব্যাংকগুলো এখন ইনভয়েস ও বিস্তারিত বিবরণীর ভিত্তিতে সরাসরি রেমিট্যান্স কার্যকর করতে পারবে।

এর আগে, এ ধরনের যেকোনো রেমিট্যান্সের জন্য ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো। ফলে অনেক সময় পরীক্ষার্থীদের পরীক্ষার ফি সময়মতো পরিশোধে জটিলতা দেখা দিত।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, রেমিট্যান্সের লেনদেনকে সহজীকরণ ও আধুনিকীকরণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি কমবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com