1. baiozidkhan@gmail.com : admin_bizp :
‘এ’ ক্যাটাগরি শেয়ারে ৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে আইসিবি - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

‘এ’ ক্যাটাগরি শেয়ারে ৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে আইসিবি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির একক শেয়ারে সর্বোচ্চ বিনিয়োগ সীমা ৫ শতাংশ হতে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অর্থাৎ এখন থেকে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ারে ৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে আইসিবি।

মঙ্গলবার (২২ এপ্রিল) ৯৫২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আবেদনের প্রেক্ষিতে এবং দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতা বিবেচনায় মূলভিত্তি সম্পন্ন ও ভবিষ্যৎ সম্ভাবনাময় সিকিউরিটিজে অধিক বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিসমূহের একক শেয়ারে সর্বোচ্চ বিনিয়োগ সীমা ৫ শতাংশ হতে আইসিবিকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com