1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সাকিবের পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য চেয়ে বিএসইসিকে দুদকের চিঠি - Business Protidin
শিরোনাম :
ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক

সাকিবের পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য চেয়ে বিএসইসিকে দুদকের চিঠি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি সাকিব আল হাসানের পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি বিএসইসিকে দেওয়া এ চিঠিতে সাকিবের আর্থিক লেনদেন, শেয়ার মালিকানা, বিনিয়োগ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির আয়-ব্যয়ের রেকর্ডের বিবরণ চেয়েছে দুদক।

সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত ইতোমধ্যে শুরু করেছে দুদক। দুদক উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটিকে অবৈধ সম্পদ উদঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার বাজারের অনিয়ম, অবৈধ জুয়া ও ক্যাসিনোতে জড়িত থাকা, সোনা চোরাচালান, কাঁকড়া রপ্তানি ব্যবসায় দুর্নীতি, ক্রিকেট-সম্পর্কিত অসদাচরণ এবং নির্বাচনী হলফনামায় সম্পদ গোপন করাসহ অসংখ্য অভিযোগের মুখোমুখি সাকিব। বিদেশে অর্থপাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com