1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সামিটের আজিজ খান ও পরিবারের শেয়ার অবরুদ্ধের আদেশ - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

সামিটের আজিজ খান ও পরিবারের শেয়ার অবরুদ্ধের আদেশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও পরিবারের সদস্যদের নামে লুক্সেমবার্গে থাকা শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (০৪ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

আদালত অবরুদ্ধের আদেশের একটি অনুলিপি লুক্সেমবার্গের স্টেট প্রসিকিউটর জেনারেলের অফিসে পাঠানোর নির্দেশ দেন, যেন তারা অবিলম্বে সেখানে আজিজ খানের অস্থাবর সম্পদ জব্দ করা হয়।

দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী লুক্সেমবার্গে আজিজ খান ও তার পরিবারের ৪১ লাখ ১৫ হাজার ৪১২ ইউরো দামের শেয়ার রয়েছে। এ শেয়ারের প্রতিটির দাম ৯১ ইউরো।

সামিট গ্রুপ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে একটি তদন্ত পরিচালনা করছে দুদক।

মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক আলমগীর হোসেন আদালতে আবেদন করে বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজিজ খান ও তার সহযোগীদের (ব্যক্তি ও প্রতিষ্ঠান) নামে লুক্সেমবার্গে উল্লিখিত পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে। লুক্সেমবার্গের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইতোমধ্যে তিন মাসের জন্য আজিজ খানের ওই বিনিয়োগ সাময়িকভাবে অবরুদ্ধ করেছে। তবে এই সময়ের মধ্যে আন্তর্জাতিক অনুরোধ (লেটার রগেটরি বা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স) পাঠানো না হলে অবরুদ্ধের আদেশ প্রত্যাহার হয়ে যেতে পারে।

লুক্সেমবার্গ আইন অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি বা পেশাজীবী চাইলে ডিস্ট্রিক্ট আদালতের চেম্বারে অবরুদ্ধের আদেশ প্রত্যাহারের আবেদন করতে পারেন।

আজিজ খানের মালিকানাধীন সিঙ্গাপুরভিত্তিক সেরিন কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে ওই অর্থ ডিএলই ল্যান্ডব্যাংকিং ফান্ড, এস.এ. সিকাভরাইফ, বার্লিনে স্থানান্তর করা হয়, যার উৎস ছিল ভিপি ফান্ড সলিউশনস, লুক্সেমবার্গ।

এর আগে গত ৯ মার্চ একই আদালত আজিজ খান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৯১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয়। গত বছরের ৭ অক্টোবর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের বিভিন্ন ব্যাংককে আজিজ খান ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com