1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে অস্থিরতায় রয়েছে দেশের পুঁজিবাজার। সৃষ্ট এ সমস্যা থেকে বের হতে ও পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে আগামী রবিবার (১১ মে) বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আগামী রবিবার (১১ মে) বেলা ১২টায় ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ বিষয়ক একটি সভা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে অনুষ্ঠিত হবে।

সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা এবং কর্মকর্তাগণের হচ্ছেন- অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যান।

এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে অনুষ্ঠেয় এ সভায় অংশগ্রহণকারীগণের প্রবেশের অনুমতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com