1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অর্থনৈতিক উন্নয়ন সব সরকারের প্রথম এজেন্ডা হওয়া উচিত: বিডা চেয়ারম্যান - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

অর্থনৈতিক উন্নয়ন সব সরকারের প্রথম এজেন্ডা হওয়া উচিত: বিডা চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক উন্নয়ন সব সরকারের প্রথম এজেন্ডা হওয়া উচিত। বাংলাদেশের সামগ্রিক যে উন্নয়ন লক্ষ্যের দিকে আমরা এগোচ্ছি, তার মূল অংশই চট্টগ্রাম। অর্থনৈতিক উন্নতির জন্য চট্টগ্রাম বন্দর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেজন্য এই বন্দরকে আমরা যত বেশি বিশ্বমানের করতে পারব, তত বেশি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হবে।

বৃহস্পতিবার (৮ মে) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

তিনি দুবাইয়ের জেবেল আলী বন্দর পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, জেবেল আলী বন্দরের এক মহিলার সঙ্গে কথা হয়েছে। তারা খুব আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন বন্দর অপারেশনে। এখানে (চট্টগ্রাম বন্দর) একটি স্লটে তিন কিংবা চারটি কন্টেইনার রাখা যায়। কিন্তু তারা এমন টেকনোলজি ব্যবহার করছে যে, ওখানে (জেবেল আলী) জায়গা সংকুলানের জন্য ১৬টি পর্যন্ত কন্টেইনার একটি স্লটে রাখা যাচ্ছে।

তিনি বলেন, আমাদের পরিকল্পনার মধ্যমণি হচ্ছে চট্টগ্রাম। আমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে যেখানে নিয়ে যাওয়ার চিন্তা করছি, তা চট্টগ্রাম এবং চট্টগ্রাম বন্দরকে ঘিরেই। এজন্য এই বন্দরকে আরও এফিশিয়েন্ট করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com