1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পাঁচ বীমা কোম্পানির প্রান্তিক প্রকাশ - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

পাঁচ বীমা কোম্পানির প্রান্তিক প্রকাশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশর শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ টি বীমা কোম্পানির গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানিগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অগ্রহণী ইন্সুইরেন্স লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।

সিটি জেনারেল: প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৯০ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৮৫ পয়সা আয় করেছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ১৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ৭৯ পয়সা ছিল।

সিকদার ইন্সুরেন্স: গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭৫ পয়সা।
প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১৯ পয়সা আয় করেছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ৫৭ পয়সা ছিল।

গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৫৭ পয়সা।

অগ্রহণী ইন্সুইরেন্স: প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৫০ পয়সা আয় করেছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ০৮ পয়সা, যা আগের বছর একই সময়ে মাইনাস ৩৪ পয়সা ছিল।

গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ২২ পয়সা।

রূপালী ইন্স্যুরেন্স: প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (হয়েছে ৪০ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৩৬ পয়সা আয় করেছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ০৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ১০ পয়সা ছিল।

গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৫৯ পয়সা।

মার্কেন্টাইল ইন্সুইরেন্স: প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪২ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৪৫ পয়সা আয় করেছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ১০ পয়সা ছিল।

গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৫৯ পয়সা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com