1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শনিবার ছুটির দিনও লেনদেন চলছে ব্যাংক ও পুঁজিবাজারে - Business Protidin
শিরোনাম :
ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক

শনিবার ছুটির দিনও লেনদেন চলছে ব্যাংক ও পুঁজিবাজারে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পুর্ব ঘোষণা অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (১৭ মে) দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখা খোলা রয়েছে। সব ধরনের লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।

আগামী শনিবারও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খোলা থাকবে। অন্যান্য দিনের মতোই সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হবে।

সরকারি নির্দেশ অনুযায়ী, ঈদুল আজহার ছুটি ১০ দিন কার্যকর করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে দেশের দুই এক্সচেঞ্জেও লেনদেন চলছে। এবার ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।

ব্যাংকে সব ধরণের সেবা মিললেও গ্রাহক উপস্থিতি তুলনামূলক কম। তবে কর্মকর্তা-কর্মচারীরা সবাই কাজে যোগ দিয়েছেন। ঈদের ছুটি ১০ দিন হলেও আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থায় বন্দর, শুল্কায়ন ও ব্যাংকিং সেবা চালু রাখা হয়। এবারও এর ব্যতিক্রম হবে না বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com