1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিদ্যুতে গ্যাসের বরাদ্দ কমিয়ে বাড়ানো হচ্ছে শিল্পে - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

বিদ্যুতে গ্যাসের বরাদ্দ কমিয়ে বাড়ানো হচ্ছে শিল্পে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শিল্পখাতে গ্যাসের চাহিদা পূরণে বিদ্যুৎ খাত থেকে বরাদ্দ কমিয়ে শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোহাম্মদ রুবায়েত খানের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। চিঠিটি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, চলতি বছরের জুন মাস থেকে বিদ্যুৎ খাতের বরাদ্দ কমিয়ে ১৫০ এমএমসিএফডি গ্যাস শিল্পখাতে দেওয়া হবে। মে-আগস্ট ২০২৫ সময়ের পূর্বপরিকল্পনার তুলনায় চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানি করা হবে, যা শিল্পখাতে আরও ১০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ বাড়াবে।

অবৈধ গ্যাস সংযোগ ও মিটার টেম্পারিং প্রতিরোধে অভিযান পরিচালনার জন্য ব্যবসায়ী/শিল্প উদ্যোক্তাদের প্রতিনিধি, পেট্রোবাংলা এবং গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আর্মি ও আনসার সহযোগে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

চিঠিতে আরও বলা হয়, অবৈধ গ্যাস সংযোগ ও মিটার টেম্পারিং প্রতিরোধে মনিটরিং ও যৌথ অভিযান পরিচালনার সুবিধার্থে তিতাসের কার্যালয়ে একটি হটলাইন নম্বর চালু করা হবে।

৭ মে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com