1. baiozidkhan@gmail.com : admin_bizp :
'শেয়ারবাজার সংস্কারে টাস্কফোর্স গঠিত হলেও খুব একটা অগ্রগতি নেই' - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

‘শেয়ারবাজার সংস্কারে টাস্কফোর্স গঠিত হলেও খুব একটা অগ্রগতি নেই’

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজার সংস্কারে টাস্কফোর্স গঠন করা হলেও খুব একটা অগ্রগতি দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৪-২৫ অর্থবছর অবস্থান (তৃতীয় পাঠ)’ শীর্ষক মিডিয়া ব্রিফিং এ মন্তব্য করেন তিনি। এসময় সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ফাহমিদা খাতুন বলেন, বিভিন্ন সময়ে অবহেলা ও বাজার কারসাজির কারণে এখানে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সংকট চলমান রয়েছে। গত ১৬ বছরের পুঁজিবাজারে এর যে প্রকৃত মূল্য ৩৭.৬ শতাংশ কমেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন খাতে সংস্কার করা হচ্ছে। পুঁজিবাজার সংস্কারে একটা টাস্কফোর্স করা হয়েছে। কিন্তু সেখানে খুব একটা অগ্রগতি দেখা যাচ্ছে না।

পুঁজিবাজারে ৫টি চ্যালেঞ্জ আছে। তার মধ্যে রয়েছে- নিম্নমানের আইপিও, আর্থিক প্রতিবেদনে অনিয়ম, বিও অ্যাকাউন্টে স্বচ্ছতার অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রশ্নবিদ্ধ আচরণ ও সেকেন্ডারি মার্কেটে কারসাজি। এগুলোর উন্নতি করতে হবে।

তিনি আরো বলেন, গত ৯ মাসে ডিএসইতে বিভিন্ন সূচকের ওঠানামা দেখতে পাচ্ছি। ধারাবাহিকভাবে ডিএসই সূচক নিম্নমুখী থেকেছে। খুব দ্রুত তা ৬ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। অভ্যন্তরীণ লেনদেনে কারসাজি অব্যাহত রয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দুর্বল নজরদারি, প্রযুক্তির ব্যবহার না করা, অপরাধ যারা করছে তাদের শাস্তির আওতায় না আনাসহ বিভিন্ন কারণে পুঁজিবাজার শক্তিশালী হচ্ছে না, যোগ করেন তিনি।

ব্যাংকিং খাতে সুশাসন আনতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা, বেসরকারি ব্যাংকের পরিচালনা বোর্ডের জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দেন ফাহমিদা খাতুন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com